Logo
Logo
×

নগরের বাইরে

অফিস সাজিয়ে কয়েক কোটি টাকা প্রতারণা, মূলহোতা গ্রেফতার

Icon

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ০৫:৪০ পিএম

অফিস সাজিয়ে কয়েক কোটি টাকা প্রতারণা, মূলহোতা গ্রেফতার
Swapno

ভুয়া এনজিও ও মানবাধিকার প্রতিষ্ঠানের অফিস সাজিয়ে প্রতারণা করে কয়েক কোটি টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে এমন একটি প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নিউ চাষাড়া জামতলা ধোপাপট্টি এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা সাইদুজ্জামান নূর ওরফে রাকিবকে (৪১) গ্রেফতার করাহয়।

 

এসময় তার কাছ থেকে ১টি পিস্তল (আগ্নেয়াস্ত্র সদৃশ), দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি সিলভার রংয়ের ম্যাগাজিন, ১টি কালো রংয়ের পিস্তল কাভার, ১টি ডিজিটাল লকার বক্স, প্রতারণার কাজে ব্যবহৃত ১ পাতা মূল সদস্যগণের অর্থ প্রদানের তথ্যাবলী, ৫টি মানি রিসিপ্ট বই, প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি সীল, ৫টি ভুয়া পদক, প্রতারণার কাজে ব্যবহৃত ২৭টি সীলগালা যুক্ত খাম, নুর দরিদ্র বিমোচন ও মানবাধিকার সংগঠনের ১০টি অঙ্গীকারনামা জব্দ করা হয়।

 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেফতার সাইদুজ্জামান নুর ওরফে রাকিব (৪১) কথিত ‘নুর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’ ও ‘নুর  পোভার্টি এলিভিয়েশন এন্ড হিউম্যান রাইটস সোসাইটি’ নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এছাড়াও ‘দৈনিক মানবতার আলো’ ও ‘নিউজ ডাইজেস্ট ওয়ার্ল্ড’ নামক দুটি বাংলা ও ইংরেজি পত্রিকার স্বঘোষিত সম্পাদক।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়  রাকিব ফতুল্লা থানার জামতলা ধোপাপট্টি এলাকায় জনৈক হাজী শামছুল হুদার ফ্ল্যাট বাসায় ভাড়ায় থাকতো। ওই ভাড়া বাড়ির ভবনের ছাদে সে ‘নুর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও নুর  পোভার্টি এলিভিয়েশন এন্ড হিউম্যান রাইটস সোসাইটি’ নামক সরকারী অনুমোদনবিহীন প্রতিষ্ঠানের অফিস খোলে। তার শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাশ হলেও নিজেকে সবসময় সে উচ্চ শিক্ষিত প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

 

সুসজ্জিত অফিস কক্ষে সে তার নিজের ও প্রতিষ্ঠানের নামে অর্জিত বঙ্গবন্ধু পদক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী পদক, ড. মুহাম্মদ শহীদুল্লাহ পদক, মাদার তেরেসা পদক ও মহাত্মা গান্ধী শান্তি পদকসহ বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক পুরষ্কার পাওয়ার ভুয়া স্মারক ও জাল সার্টিফিকেট সাজিয়ে রেখে লোকজনকে আকৃষ্ট করত।

 

অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দীন চৌধুরী জানান, রাকিব নিজেকে ক্ষমতাবান ব্যক্তি বোঝাতে সে সবসময় আগ্নেয়াস্ত্র সদৃশ পিস্তল ব্যবহার করে সাধারণ মানুষের মনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে আসছিল। মানবসেবার জন্য তার প্রতিষ্ঠানের নামে রাশিয়া থেকে ১০০ কোটি টাকার অনুদান এসেছে, ওই টাকাগুলো জনকল্যাণের জন্য ব্যবহার করতে প্রসেসিং ফি বাবদের কথা বলে বিভিন্নজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে শুরু করে।

 

গ্রেফতার রাকিব সাধারণ মানুষদের ডেকে নিয়ে বিভিন্ন ভূয়া নথিপত্র প্রদর্শন করে ফাঁদে ফেলে তাদের নিকট হতে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করে। অনুদানের টাকা না পেয়ে খোঁজ খবর নিয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনেকে প্রদেয় টাকা ফেরত চাইলে সে তাদেরকে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে। বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১ কর্তৃৃক ব্যপক অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাকে গ্রেফতার করা হয়। 

 

তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, সে ভুয়া এনজিও ও মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়াম্যানের নাম ভাঙ্গিয়ে শতাধিক ব্যক্তির সাথে প্রতারণার মাধ্যমে এ যাবৎকালে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন