Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে নজরুল’র উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৯:০২ পিএম

সিদ্ধিরগঞ্জে নজরুল’র উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
Swapno

পরিচ্ছন্ন রাজনীতি যুবলীগের প্রতিশ্রুতি-এ স্লোগানে- বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বুধবার (১১ নভেম্বর) রাতে নাসিক ৪নং ওয়ার্ড শিমরাইল এলাকায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। 

 

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু'র নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম এর উদ্যোগে কেক কাটা হয়। এ সময় যুবলীগ নেতাকর্মী সহ অনেকেই উপস্থিত ছিলেন। 

 

এ সময় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম বলেন, যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শের গণতান্ত্রিক এবং শোষনমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করার আহবান জানান। 


আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ হোক, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নকে ধরে রাখার জন্য আমরা কাজ করে যাবো। 


জনগনের সেবার জন্য যুবলীগ কাজ করে।নজরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জবাসীর দুর্দশা দূর করার জন্য ডিএনডি প্রকল্পের কাজ করছেন। 


এমপি শামীম ওসমান নারায়ণগঞ্জের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা যুবলীগের নেতাকর্মীরা তার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবো।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন