Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার কাছে চাঁদা দাবির অভিযোগ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৮:৩৪ পিএম

সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার কাছে চাঁদা দাবির অভিযোগ
Swapno

সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ড পাইনাদী পশ্চিমাংশ এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমানের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তারই প্রতিবেশী দিল মোহম্মদ দিলু @কানা দিলা, ছোট হযরত ও হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান নিজেই সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের বাড়ির সামনের রাস্তাটি তার এক প্রতিবেশী সংস্কার করছেন। কিন্তু বিবাদীরা ঐ মুক্তিযোদ্ধার কাছেই বড় অঙ্কের অর্থ সংস্কার বাবদ দাবি করে। দাবি না মানলে বড় ধরনের ক্ষতি করবে বলে প্রকাশ্য হুমকি দিচ্ছে। উক্ত বিষয়ে আইনি সহায়তা চেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। 

 

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান বলেন, আমি প্রায় বছর খানেক আগে দুই তলা ভবনের বাড়িটি নির্মাণ করেছি। পূর্বে আমার বাড়ির সামনের রাস্তাটি নির্মাণ করার সময় বিশ হাজার টাকা চাঁদা দিয়েছি। এখন আবার তারা আমার কাছে চাঁদা দাবি করছে। আমি এ সমস্যা থেকে পরিত্রাণ চাই। 


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী জানায়, দিল মোহম্মদ দিলু@কানা দিলা, ছোট হযরত ও হোসেন এলাকায় বিভিন্ন মানুষের বাড়ি নির্মাণের সময় চাঁদা নিয়ে থাকে। তারা প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পায়না। 


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক গৌতম তেওয়ারী বলেন, আমি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তনাধীন রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন