Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে এক রাতে ৬ বাড়িতে চুরি

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৮:১৬ পিএম

আড়াইহাজারে এক রাতে ৬ বাড়িতে চুরি
Swapno

আড়াইহাজারে একই রাতে ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র এসব বাড়িতে সিঁদ কাটাসহ বিভিন্ন কৌশলে প্রবেশ করে মূল্যবান বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।

 

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণপাড়া এলাকার বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

 

জানা গেছে, দক্ষিণপাড়া এলাকার শহিদউল্লাহ, নুরে আলম ও বশীর মোল্লার বাড়িসহ ছয় জায়গায় হানা দেয় চোরচক্র। শীতের শুরুতেই চোর-ডাকাতের উৎপাত বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসি। ক্ষতিগ্রস্তরা পুলিশের পাহাড়া বৃদ্ধির দাবী জানান। 

 

আড়াইহাজার বাজারের ব্যবসায়ী আলিফ প্রেসের মালিক বশীর মোল্লার বাড়িতে চুরির সময় বাধা দিলে তাকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে চোরচক্রের সদস্যরা। তবে তিনি কাউকে চিনতে পারেনি। তার বাড়ি থেকে ১০ জোড়া কবুতর চুরি করে নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। 

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, চোর-ডাকাত নিয়ন্ত্রণে রাতে পুলিশের টহল বাড়ানো হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন