রূপগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিরতণ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৭:২৪ পিএম
রূপগঞ্জে ৬৪ জন প্রতিবন্ধী’র মাঝে হুইল চেয়ার ও ৭টি সামাজিক সংগঠনকে ২৭ হাজার টাকা করে বিতরণ করেছে উপজেলা পরিষদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ শাহ্জাহান ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন, উপজেলা প্রকৌশলী এনায়েত করিম, উপজেলা কৃষি অফিসার ফাতেহা নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া প্রমুখ।


