রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৭:১৩ পিএম
রূপগঞ্জে গবাদী পশুর ঘাস কাটাকে কেন্দ্র করে জসিম নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় তাকে বাঁচাতে তার মা ও চাচী এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথারী পিটিয়ে আহত করা হয়। এসময় তাদের শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।
বৃহম্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ১৩ নং সেক্টরে এঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
জসিমের চাচাতো ভাই মোস্তফা মিয়া জানান, ঘাস কাটাকে কেন্দ্র করে জসিমের সাথে একই এলাকার মহসিন, জজ মিয়া ও ইকবালের বাকবিতন্ডা হয়। বৃহস্পতিবার দুপুরে জসিম তার নিজ বাড়ি ভোলানাথপুর থেকে পাশ্ববর্তি পূর্বাচলের ১৩ নং সেক্টরে কাজের উদ্দেশ্যে যায়। এসময় প্রতিপক্ষ মহসিন, জজমিয়া, ইকবালসহ আরো ৪/৫ জন জসিমকে এলাপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক-চিৎকারে জসিমের মা গোলবাহার ও চাচী ফিরোজা বেগম এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে আহত করে শ্লীলতাহানির ঘটনা ঘটায়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। জজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


