জালকুড়িতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৬:৫০ পিএম
সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা মুসা সিকদারের উদ্যোগে কেককেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাতে সিদ্ধিরগেঞ্জর জালকুড়ি সিকদার বাড়ী পুল এলাকায় এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মিজানুর রহমান, মোহাম্মদ রাসেল, খাজা দেওয়ান, রফিকুল ইসলাম, সালাউদ্দিন, শাকিল মাদবর, ইমরান হোসাইন, সাগর, মোহাম্মদ হিমু, রুবেল সিকদার, ইরান প্রধান, ফাহিম প্রধান, মামুন সিকদার, ইমরান প্রধান, স্বাধীন প্রমূখ।


