আদমজীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৬:৩৮ পিএম
যুবলীগ নেতা আব্দুল্লাহ আল জোবায়েদের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে আদমজী এলাকায় কেককেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবসায়ী হাজী জহিরুল ইসলাম, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামান মিয়া, মিজানুর রহমান খাঁন রিপন, ইয়াসিন, টিটু শেখ, তমাল হোসেন ভূইয়া, সানি, রেজা, জীবন, তানভীর, মাহবুব আলম, শাওন, জয়নাল হোসেন, মোহাম্মদ জাবেদ, মনির হোসেন প্রমূখ।


