Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে মা ও ছেলেকে কুপিয়ে লুটপাটের অভিযোগ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৫:১৩ পিএম

আড়াইহাজারে মা ও ছেলেকে কুপিয়ে লুটপাটের অভিযোগ
Swapno

আড়াইহাজারে পুর্বশত্রুতার জেরে মা মিলন (৪০) ও ছেলে বিল্লাল (১৮)কে কুপিয়ে জখম করে লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিষয়ে বিল্লালের পিতা সফর আলী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে বুধবার দুপরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দী গ্রামে এ ঘটনাটি ঘটে। 

 

অভিযোগের ভিত্তিতে যানা যায়, পূর্ব শত্রুতার জেরে ঝাউকান্দী গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে বাবুল এবং হালিম গং বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে সফর আলীর বাড়িতে হামলা চালায়। সে সময় সফর আলী বাড়িতে না থাকায় তার স্ত্রী  মিলন কে কুপিয়ে গুরতর জখম করে। ওই সময় বিল্লাল তার মাকে বাঁচাতে আসলে তাকেও পিটিয়ে মারাত্মক আহত করে সন্ত্রাসীরা তাদের ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে তাদেরকে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়।

 

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয় হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন