Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্ট ও মশার কয়েল কারখানায় র‌্যাব-১১’র অভিযান

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৯:৪৭ পিএম

সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্ট ও মশার কয়েল কারখানায় র‌্যাব-১১’র অভিযান
Swapno

সিদ্ধিরগঞ্জে রেষ্টুরেন্ট ও মশার কয়েল কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে র‌্যাব-১১।  বুধবার (১১ নভে¤¦র) দুপুর আড়াইটার দিকে  সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার, মাদানীনগর ও দক্ষিণ সানারপাড় এলাকায় এই অভিযান চালানো হয়।


রাতে র‌্যাব-১১’র সিনিয়র এএসপি মো.সুমিনুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিদ্ধিরগঞ্জের বি- ফোর হোটেল এন্ড রেষ্টুরেন্ট, মানিক হোটেল এন্ড রেষ্টুরেন্ট এবং বাংলালিংক শাপলা এক্সক্লুসিভ মশার কয়েল কোম্পানি, সিগন্যাল এন্ড এ টু জেড মশার কয়েল কোম্পানির কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে অননুমোদিতভাবে ব্যবসা পরিচালনা করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। 


তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়, একটি রেস্টুরেন্টকে সিলগালা করে দেয়া হয়। জরিমানা আদায় করা সকল প্রতিষ্ঠান থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।  


সুমিনুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি এসব কারখানা ও রেষ্টুরেন্ট দীর্ঘদিন যাবৎ অবৈধ গ্যাস সংযোগ দিয়ে অননুমোদিত ব্যবসার কাজ করে এবং ভেজাল মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করে আসছে। 

 

বাংলালিংক শাপলা এক্সক্লুসিভ মশার কয়েল কোম্পানি, সিগন্যাল এন্ড এ টু জেড মশার কয়েল কোম্পানি দীর্ঘদিন ধরে অবৈধভাবে জা¤¦ু, গাংচিল, ইগলু, ম্যাক্স, নাইট মাস্টার ইত্যাদি বিভিন্ন খ্যাতিসম্পন্ন ব্রান্ডের নামে কয়েল তৈরী ও প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছে। এই অননুমোদিত ভেজাল কয়েল উৎপাদন করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে।


তিতাস গ্যাস কোম্পানীর টেকনিশিয়ানের প্রাক্কলনে দেখা যায়, রেষ্টুরেন্ট ও কারখানা দীর্ঘদিন ধরে প্রতি মাসে ৬০ লাখ ২৪ হাজার টাকার গ্যাস চুরি করে আসছে। পরবর্তীতে তিতাস গ্যাস কোম্পানী এসব কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে দেয়।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন