Logo
Logo
×

নগরের বাইরে

১নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৬:৪৯ পিএম

১নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন 
Swapno

কেককেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড যুবলীগ। বুধবার বিকালে সিদ্ধিরগেঞ্জ ১নং ওর্য়াড যুবলীগ কার্যালয়ে এ কেককাটা হয়। 

 

যুবলীগ নেতা মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক এম.এ.জামান। 

 

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির, ১নং ওর্য়াড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুম্মন সরকার, যুবলীগ নেতা মাসুদ রানা, শাখাওয়াত হোসেন সাকু, মোহাম্মদ ইউছুফ, শাহাবুদ্দিন খাঁন, আরাফাত রহমান বাবু, মিলন আহাম্মেদ, মহসিন, সিফাত, ইমরান, রিপন, ফিরোজ ও হিমেল প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন