চেক ডিজঅনার মামলার জের ধরে মারধর
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৬:৩৬ পিএম
সিদ্ধিরগঞ্জের আইলাপাড়া এস ও রোড এলাকায় চেক ডিজঅনার মামলা নিয়ে বিরোধের জের ধরে দুইজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গবার দিবাগত রাত ১ টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত রাশেদুল বুধবার (১১ অক্টোবর) সকালে থানায় চার জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেন। তারা হলেন, কামাল হোসেন (৩৬), রনি(৩১), মাসুম (২৯) ও জয়নাল (৬০)।
সাধারণ ডায়েরীতে রাশেদুল উল্লেখ করেন, বিবদীদের সাথে আমার চেক ডিজঅনার মামলা নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে গতকাল রাত ১ টা ২০ মিনিট আমার বাসার সামনে এসে তারা আমাকে ও আমার চাচাতো ভাইকে মারধর করে বিভিন্ন স্থানে জখম করে। এ ব্যাপারে যদি থানায় মামলা করতে চাই তাহলে আমাদেরকে হত্যা করে লাশ ঘুম করে ফেলবে বলে হুমকি দিয়ে যায় ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


