Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ভূয়া পুলিশ গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৬:৩২ পিএম

সিদ্ধিরগঞ্জে ভূয়া পুলিশ গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে আসল পুলিশের হাতে রহমতউল্লাহ (৩৬) নামে এক  ভূয়া পুলিশ গ্রেফতার হয়েছেন। বুধবার সন্ধ্যায় নাসিক সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসরোড এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে সে আটক হয়। 

রহমতউল্লাহ ছিন্নমূল শিশুদের লেখাপড়ার পরিচালনা করার দায়িত্বে আছেন এবং ওই স্কুলের সাহায্যের নামে তিনি নাসিকের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের নিকট চাঁদাবাজি করতে গেলে এলাকাবাসীর সন্দেহ হলে আটক করে আসল পুলিশের হাতে সোপর্দ করেন। 

এ সময় পুলিশ তার তার কাছ থেকে একটি ওয়াকিটকি এবং তাঁর মুঠোফোনে ডিএমপি ও জেলা পুলিশের পোশাক পড়া কয়েকটি ছবি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মেহেদী হাসান জানান, পুলিশ পরিচয় চাঁদাবাজির অভিযোগে রহমতউল্লাহকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তারকৃত রহমতউল্লাহ ঝালকাঠি জেলার সদর থানার ডাক্তারপট্টি এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে। সে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তক্কার মাঠ এলাকার তৈয়বুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন