Logo
Logo
×

নগরের বাইরে

সুন্দর সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে : মীর সোহেল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৬:১১ পিএম

সুন্দর সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে : মীর সোহেল
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেছেন, ‘যুবকরাই পারে দেশের সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

 

একটি সুন্দর সমাজ গঠনে যুবকদেরকেই এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যেই গঠন করা হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আজ আমাদের এই প্রাণের সংগঠনের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি যুবলীগের আরো সমৃদ্ধি কামনা করছি।’   

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফতুল্লা থানা যুবলীগ আয়োজিত আলোচনা সভা এবং কেককাটা অনুষ্ঠানে মীর সোহেল আলী এসব কথা বলেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ফতুল্লায় যুবলীগের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

 

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মশিউর রহমান তরুন খন্দকার, সহ-সভাপতি রিপন খন্দকার, সহ-সভাপতি শফিউদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টু, যুবলীগ নেতা মেহেদী হাসান শাহীন, নূর মোহাম্মদ সাগর, সোহেল মাতবর, ছাত্রলীগ নেতা মীর শুভ, যুবলীগ নেতা আবীর ইসলাম হৃদয়, মোঃ সম্রাট, নিরব আহমেদ সাঈদ, মোঃ হাসান, মোঃ জাফর, শ্রাবণ ইসলাম পলাশ, সাইফুল ইসলাম সোয়াদ প্রমূখ।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন