Logo
Logo
×

নগরের বাইরে

দুই শিক্ষার্থী হত্যাকান্ডের পরও ইস্পাহানীতে থেমে নেই কিশোর গ্যাং 

Icon

স্টাফ রির্পোটার 

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ১১:০৩ পিএম

দুই শিক্ষার্থী হত্যাকান্ডের পরও ইস্পাহানীতে থেমে নেই কিশোর গ্যাং 
Swapno

বন্দরে একরামপুর ইস্পাহানী এলাকায় দুই শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনার পরও  কিশোর গ্যাং এর উৎপাত  থেমে নেই বলে গনমাধ্যমের কাছে অভিযোগ করেছে স্থানীয় এলাকাবাসী।

 

ইস্পাহানী এলাকার কিশোর গ্যাং এর লিডার অন্তরের নেতৃত্বে একই এলাকার সজিব,আরমান, জুম্মান, এনাতুল ও জয় উক্ত এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, ছিনতাইসহ বিনা বাধায় বিভিন্ন অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে বলে জানিয়েছে সচেতন মহল। 

 

এক কথায বলা যায় তাদের অত্যাচারে চরম ভাবে অতিষ্ট হয়ে উঠেছে এখানকার সাধারন জনগন। আধিপত্য বিস্তার নিয়ে সেখানে প্রায় সময় মারামারি ঘটনা ঘটছে। সন্ত্রাসী কর্মকান্ডের কারনে একরামপুর ইস্পাহানী এলাকায় আইন শৃঙ্খলা মারাত্মক ভাবে অবনতি ঘটেছে।  

বিভিন্ন সূত্রে জানা গেছে, একরামপুর ইস্পাহানী এলাকায় কিশোর গ্যাং এর উৎপাত বৃদ্ধিার কারনে গত ১০ আগষ্ট সোমবার বিকেলে একরামপুর ইস্পাহানী এলাকায় খুন হয় সাংবাদিকপুত্র জিসান ও তার বন্ধু মিহাদ। দুই শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনার ওই রাতে পুলিশ মামলার প্রধান আসামী আলভীকে গ্রেপ্তার করে। 


পরে মামলার তদন্তকারি কর্মকর্তা দেলোয়ার হোসেন বাবু নামে আরো এক আসামীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ধৃত আলভী ও অপর ধৃত দেলোয়ার হোসেন বাবু পৃথক সময়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধরায় জবান বন্ধী প্রদান করেন। 


জবানবন্ধীতে একরামপুর ও ইস্পাহানী এলাকার বেশ কিছু কিশোর গ্যাং এর সদস্যদের নাম উঠে আসে। এ ছাড়াও বন্দর আমিন, র‌্যালী, রুপালী, লেজারার্স, সালেহনগর, শাহীমসজিদ, হাফেজিবাগ, মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় কিশোর গ্যাং আনাগোনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। 


এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভ’ইয়া গনমাধ্যমকে জানান, অন্যায় করে কেউ পার পাবে না। অপরাধি যেই হোক আইন শৃঙ্খলা রক্ষার্থে কাউকে ছাড় দেওয়া হবে না।  কিশোর গ্যাং এর উৎপাত থেকে রেহাই পাওয়ার জন্য জেলা পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন একরামপুর ও ইস্পাহানী এলাকাবাসী।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন