বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ১০:৪৩ পিএম
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার খাজা মিয়ার ছেলে কাউছার (৩৮) সালেহনগর এলাকার মৃত মজিদ সিকদার মিয়ার ছেলে বাদল সিকদার (৫৬) কুড়িপাড়া এলাকার গোলজার হোসেন মিয়ার ছেলে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তুষার (৩৩) হরিপুর এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে মনির হোসেন ওরফে ডিস মনির (৪৬) ও সালেহনগর এলাকার মৃত দরবেশ আলী মিয়ার ছেলে মোজাম্মেল হক (৫৬)।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত ৯ নভেম্বর (সোমবার) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।


