সোনারগাঁয়ে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার চেষ্টা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ১০:৩৮ পিএম
পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় শাকিল (২০) নামের কলেজ শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা।
গত সোমবার রাত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত শাকিল বৈদ্যেরবাজার ইউনিয়নের উত্তর দামোদরদী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে সোনারগাঁও সরকারী কলেজের অনার্সে পড়ুয়া মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহত শাকিলের বাবা জানান, গত সোমবার সন্ধ্যায় আমার ছেলে শাকিলকে পরিকল্পিতভাবে সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের আনোয়ারের ছেলে সন্ত্রাসী শাহীনসহ তার সহযোগী ৫/৬ মিলে মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড থেকে অপহরণ করে বাংলাবাজার যায়।
পরে পূর্ব শত্রুতার জের ধরে শাহীনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার ভয় দেখিয়ে ধারালো চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করার চেষ্টা করছে ।
এ সময় তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার শাররিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে রেফার্ডে করে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করার পর তার অস্ত্রোপচার করা হয়। মঙ্গলবার দুপুরে আরো উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


