Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে চাঁদাবাজ চক্রের ৩ সদস্য গ্রেফতার

Icon

 যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ০৭:৩৫ পিএম

সোনারগাঁয়ে চাঁদাবাজ চক্রের ৩ সদস্য গ্রেফতার
Swapno

সোনারগাঁ নয়াবাড়ির কাঁচপুর এলাকায় চাঁদাবাজ চক্রের ৩ জন সক্রিয় সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো মোঃ বাবুল (৩৮), মতিউর রহমান, বুইট্টা মামুন (৪১) ও দ্বীন ইসলাম (৬৫)। তারা একই এলাকার স্থায়ী বাসিন্দা।

 

মঙ্গলবার (১০ নভে¤¦র) গণমাধ্যমে পাঠানো এক  সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মোঃ সুমিনুর রহমান। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৮৫ হাজার ১০০ টাকা, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু ও ১টি ছোড়া উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

র‌্যাব জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত কাঁচপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অনন্ত গার্মেন্টস ও এস এফ ফ্যাশনের সামনে বসা ভ্রাম্যমাণ ফুটপাতের দোকানদারদের কাছ থেকে ভয়ভীতি দেখাইয়া এককালীন ৫ হাজার টাকা এবং পরে প্রতি দোকান থেকে দৈনিক ১০০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে বলে স্বীকার করেছে।

 

তাদের বিরুদ্ধে মুখ খুললে বড় ধরণের ক্ষয়ক্ষতিসহ প্রাণে মেরে ফেলার হুমকিও  দেয় তারা। 

 

চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহনের প্রক্রিয়া চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন