আড়াইহাজারে অজ্ঞাত রোগে ৪ হাজার হাঁসের মড়ক
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ০৫:৩৮ পিএম
আড়াইহাজারে অজ্ঞাত রোগে ৪ হাজার হাসেঁর মড়ক দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার গোপালদী পৌর সভার মোল্লার চর গ্রামে মকবুল হোসেন ও মামুনের যৌথ মালিকানাধীন একটি হাঁসের খামারে এই ঘটনা ঘটে।
খামারের মালিক মকবুল হোসেন জানান, আমরা দুজনে মিলে বাড়িতে একটি হাঁসের খামার করি। খামারে দুই দিনের বাচ্চা এনে আমরা লালন পালন শুরু করি। বর্তমানে এই গুলোর বয়স ২ মাস। এদিকে গত কয়েকদিন আগে খামারের কয়েকটি হাসঁ মারা যায়। স্বাভাবিক মারা যাওয়ায় আমরা কোন গুরুত্ব দেয়নি।
এদিকে গত ২৪ ঘন্টায় একে একে ৪ হাজার হাসঁ মরে যায়। হাঁসগুলো খাকি ক্যামেল জাতের বলেও খামারের মালিক জানান। হাসঁগুলো এভাবে মরে যাওয়ায় এরা চিন্তিত হয়ে পড়েন।
আড়াইহাজার উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবু কাউছার জানান, বার্ড ফ্লু অথবা ডাক প্লেগ রোগে হাঁসগুলো মারা যেতে পারে। তারপরও খবর নিয়ে ব্যবস্থা নিব।


