Logo
Logo
×

নগরের বাইরে

রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার শিক্ষার্থীদের প্রতিবাদ

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ০৪:৫৩ পিএম

রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার শিক্ষার্থীদের প্রতিবাদ
Swapno

ফ্রান্সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সা. কে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনী এবং মুসলমানদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁয়ের নয়াপুর এলাকায় অবস্থিত রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার শিক্ষার্থীরা। ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে তারা মাদরাসা প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেন। 

 

শিক্ষার্থীরা জানায়, ‘পৃথিবীর ইতিহাসে সর্বাপেক্ষা উত্তম চরিত্র ও উত্তম গুনাবলীর অধিকারী আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে এবং মুসলমানদের উপর হামলা ও নিপীড়ন চালিয়ে তারা আমাদের কলিজায় আঘাত দিয়েছে। মানবতার দিশারী হযরত মুহাম্মদ সা. পৃথিবীতে এসে বর্বরতায় লিপ্ত মানব জাতিকে শান্তির পথ দেখিয়েছেন। তিঁনি সারাজীবন সন্ত্রাস ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছেন। অবহেলিত নারী জাতিকে তিঁনি সর্বোচ্চ মর্যাদা প্রদান করেছেন। কাজেই এই মহামানবকে নিয়ে যারা কটুক্তি করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আর তাদের ভাগ্যে হেদায়েত না থাকলে যেন ধ্বংস করে দেন।’ 

 

এসময় রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো.হাবিবুর রহমান, মাদরাসার সকল শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।   


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন