Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ০৪:৪৭ পিএম

রূপগঞ্জে যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতন
Swapno

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো আগারপাড়া এলাকার মঙ্গলবার সকালে রোকসানা বেগমকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করেছে তার মাদকাসক্ত স্বামী মানজু মিয়া। মানজু মিয়া ঐ এলাকার আলিম উদ্দিনের ছেলে।

রোকসানা বেগমের অভিযোগ থেকে জানা যায়, গত ১৩ বছর পূর্বে একই এলাকার মানজু মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে রোদ্র (১০) ও মাহি (৪) দুই সন্তানের জন্ম হয়। বেশ কিছুদিন ধরে মানজু মিয়া মাদকাসক্ত হয়ে পরে। গত মঙ্গলবার সকালে রোকসানা বেগমের উপর অমানুষিক নির্যাতন করে এবং ১ লাখ টাকা যৌতুক দাবী করে তার মাদকাসক্ত স্বামী। যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। এ ঘটনায় রোকসানা বেগম বাদী হয়ে দুইজনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

 রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।   
       
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন