Logo
Logo
×

নগরের বাইরে

পরিবহন থেকে চাঁদা আদায়কালে গ্রেফতার ৫

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ০২:৫৭ পিএম

পরিবহন থেকে চাঁদা আদায়কালে গ্রেফতার ৫
Swapno

রূপগঞ্জে পরিবহন থেকে চাঁদা আদায়কালে পাঁচ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ছয় হাজার টাকাসহ ২২টি রশিদ বই জব্দ করে র‌্যাব।

 

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে উপজেলার রূপসী সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।

 

গ্রেফতারকৃতরা হলো মো. সোহান (২০), মো. রানা মিয়া (২৩), খোরশেদ আলম (৪৫), ফয়সাল মিয়া (১৯) ও লিয়ন ইসলাম (১৯)।

 

অতিরিক্তি পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বলেন, ট্রাক চালকদের জিজ্ঞাসাবাদ, উপস্থিত সাক্ষী এবং প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন যাবত রূপসীসহ এর আশেপাশের এলাকায় ট্রাক চালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে এবং হুমকি দিয়ে দৈনিক তাদের কাছ থেকে ৫০/১০০ করে চাঁদা আদায় করে আসছে।

 

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত তারা পরস্পরের যোগসাজশে এখান থেকে চাঁদা আদায় করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিষয়ে রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন