Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

Icon

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৯:৫৯ পিএম

ফতুল্লায় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার
Swapno

ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। এইসময় তাদের কাছ থেকে ৩টি পিস্তল ও রিভলভার, দেশীয় অস্ত্র এবং ৪টি গরুসহ লুট করা মালামাল উদ্ধার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে ফতুল্লার পাগলা বাজার এলাকার ডিএন রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হল-সিদ্ধিরগঞ্জের সাগরবাড়ি মনু মিয়ার মার্কেট এলাকার মোকলেছ মিয়ার ছেলে রনি (২২), আড়াইহাজারের ঝাউকান্দা গ্রামের শামছুল হকের ছেলে আবদুর রহিম ওরফে রফিক (৪০) এবং সোনারগাঁয়ের বটতলা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আল আমিন ওরফে স্বপন (২৮), গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মৃত হামেদ আলীর ছেলে শাহীন (২৪), বাবুল মন্ডলের ছেলে আপেল মণ্ডল (২৪), গোলাম রাব্বানী শেখের ছেলে সফিক রহমান ওরফে রাসেল (২৩)।

 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। এই দলের স্থায়ী সদস্য ১৫/২০ জন। ধৃত আসামী রনি এই ডাকাত দলের মূল হোতা। তারা বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরণের অপরাধ করে।

 

র‍্যাব আরও জানায়, সাম্প্রতিক সময়ে এই চক্রটি রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গরুর হাটের বেপারীদের এবং ক্রেতাদের অপহরণ ও টাকা ছিনিয়ে নিত। এছাড়াও এই চক্রটি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রাইভেটকারে ও মাইক্রোবাসে করে স্বর্নের দোকান, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরণের দোকান ডাকাতি করতো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন