Logo
Logo
×

নগরের বাইরে

রাতুল মটরস্ এর ২য় শাখার উদ্বোধন

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৯:৫২ পিএম

রাতুল মটরস্ এর ২য় শাখার উদ্বোধন
Swapno

ব্যাপক জাক জমক ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রাতুল মটরস্ এর ২য় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ই নভেম্বর) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কায়েমপুর শিবুমার্কেট এলাকায় লিংক রোডের পাশে টিবিএস মটরস্ এর বিভিন্ন বাইক নিয়ে এ ২য় শাখার পথ চলা শুরু করেছে।


উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাবলন গ্রুপের চেয়ারম্যান মোঃ মহসীন, ষ্ট্যান্ডার্ড ব্যাংক এর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মারগুব আহমেদ, টিবিএস কোম্পানির আরএসএম মোঃ নসীবুর রহমান প্রধান, রাতুল মটরস্ এর প্রোপ্রাইটর শেখ মোঃ ফারুকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।


শুভ উদ্বোধন শেষে রাতুল মটরস্ এর প্রোপ্রাইটর ও নারায়ণগঞ্জ জেলা মটরসাইকেল গ্যারেজ মালিক সমিতির সভাপতি শেখ মোঃ ফারুক বলেন, আমাদের এই শহরের মটর সাইকেল ব্যবহারকারীদের সুবিধার্থে আমরা কোম্পানির নির্ধারিত মূল্যে এবং বিশ^ সেরা ব্যান্ড টিবিএস কোম্পানির একাধিক মডেলের মটর সাইকেল বাজারজাত করে থাকি।

 

আমাদের প্রধান লক্ষ্য গ্রাহকের সর্বউচ্চ সুবিধা নিশ্চিত করা। তাছাড়া স্বল্পমূল্যে আমরা গ্রাহকের কাছে মান সম্পূর্ণ মটর সাইকেল বিক্রয় করতে সক্ষম। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন