নুর হোসেন গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
নগর প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৮:৫৯ পিএম
সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান -১ নুর হোসেন সওদাগর।
গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী ৭ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৬ নভেম্বর ইন্তেকাল করেন।
তিনি মৃত্যু বরন করায় চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় পরিষদের কার্যক্রম স্বাভাবিক বজায় রাখতে প্যানেল চেয়ারম্যান -১ নুর হোসেন সওদাগর কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।
নুর হোসেন সওদাগর এক প্রতিক্রিয়ায় বলেন আমাদের প্রানপ্রিয় ও সকলের আস্থা ভাজন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নওশেদ আলী সাহেব মৃত্যু বরন করেন।
আমি তার রুহের মাগফেরাত কামনা করছি। আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করায় আমাদের প্রিয় সংসদ সদস্য সেলিম ওসমান, ডিসি ও ইউএনওসহ সকল মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সুষ্ঠু ভাবে পরিষদের ও জনগনের সেবা করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি ।


