নিখোঁজের দুই দিন পর চার বছরের শিশুর মরদেহ উদ্ধার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৮:৫৮ পিএম
নিখোঁজের দুইদিন পর সেপটিক ট্যাংক থেকে মো. রাকিন নামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার চর সৈয়দপুর এলাকায় বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাকিন সৈয়দপুরের আলমগীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া জালাল মিয়ার ছেলে।
সেপটিক ট্যাংকে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই উল্লেখ করে সদর থানার এসআই হর বিলস মন্ডল বলেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ বলা যাবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘কয়েক মাস যাবত বাড়ির পাশের সেপটিক ট্যাংকের ঢাকনাটি খোলা ছিল। ফলে খেলতে গিয়ে শিশুটি সেখানে পড়ে গিয়ে মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


