বন্দরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র মহড়া অনুষ্ঠিত
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৮:৩৮ পিএম
বন্দরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উদ্যোগে আগুন নিবারণের মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় জনগণকে সচেতন করার জন্য প্রশিক্ষণ ও রক্ষা করার কৌশল প্রদর্শন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় মদনগঞ্জ বটতলা এলাকায় বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ষ্টেশন কর্মকর্তা মোঃ আবদুল্লাহ হোসেনের নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় মদনগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক দিল হোসেনসহ বাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


