বন্দরে বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতা কার্ড বিতরণ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৮:২৪ পিএম
বন্দর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অস্বচ্ছল বয়স্ক ও প্রতিবন্ধীদের মধ্যে ভাতা কার্ড বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় বন্দর দড়ি-সোনাকান্দা এলাকার হ্যাভেস কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
নাসিক ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড’র সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শিউলী নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এসএম মুক্তার হোসেন।
আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসের তপন কৃষ্ণ, মনির হোসেন ও কাউন্সিলর সচিব আব্দুস সালাম প্রমুখ।


