নিখোজের ১ মাসেও সন্ধান মেলেনি কামরুলের
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৭:৫২ পিএম
নিখোজ হওয়ার পর পেরিয়ে গেছে ১ মাস এখনো কোন খোঁজ মিলেনি ফতুল্লা মডেল থানা’র ভূইঘড়ের কাঁচামাল ব্যবসায়ী কামরুল হাসানের। স্বামী’র খোঁজে বিভিন্ন জায়গার ঘুরছেন তার স্ত্রী মনি।
গত ৭ অক্টোবর সকাল ১০টায় কাঁচামালের ব্যবসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় কামরুল। কামরুলের ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ। এরপর আর ফিরে না আসায় গত ২৮ অক্টোবর ফতুল্লা মডেল থানায় জিডি করেন তিনি। জিডি নং -১৭১৭।
ভূইগড় শিকদার পাম্প সংলগ্ন সুলতান মাহমুদের কন্যা মনি’র স্বামী বাসা থেকে বের হবার সময় পরনে ছিল অফ হোয়াইট টি শার্ট, মাথায় কফি রংয়ের টুপি, গ্রে রংয়ের প্যান্ট, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫.৬ ইঞ্চি মুখের বাম পাশে কালো তিল রয়েছে।


