সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় সোয়াইব রিমান্ডে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৭:৪১ পিএম
সিদ্ধিগঞ্জে ১৫ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আসামী সোয়াইব আহমেদ (২২) এর ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৮ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে আসামীকে হাজির করে পুলিশ ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড প্রাপ্ত আসামী সোয়াইব আহমেদ (২২) সিদ্ধিরগঞ্জে দক্ষিন আজিবপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে ।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এএসআই আজমল রিমান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে উঠালে আদালত শুনানি শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় আসামী এতদিন কারাগারে ছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাত্রী প্রায় সময় প্রেমের প্রস্তাব দিয়ে থাকত আসামী সোয়াইব। ছাত্রী তার প্রেমের ডাকে কখনো সারা দেয়নি। সুযোগ বুঝে একা পেয়ে ছাত্রীকে আজিবপুর রেল লাইনের ১ টি পেয়াজের দোকানো নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে সোয়াইব আহমেদ।
সেই সাথে ছাত্রীর আপাত্তিকর ছবি তোলো সোয়াইব। তারপর গত ৯অক্টোবরে আসামী ছাত্রীকে ছবি দেখিয়ে ব্লাকমেল করে আর বলেন সোয়াইব এর মামার খালি বাসায় যেতে তা না হলো ছবি ফেইসবুকে ছড়িয়ে দিবে।
ছাত্রী তখন সোয়াইব এর মামার বাসায় গেলে তাকে আবারও ধর্ষণ করে। ধর্ষণ করা শেষে সোয়াইব ছাত্রী বোনকে তার কাছে এনে দিতে বলে। তখন ছাত্রী বিষয়টি তার মাকে জানায়।
পরে ছাত্রীর মা গত ১৬ অক্টোবরে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু দমন আইন সংশোধনীয় ২০০৩ এর ৯ (১) ধারায় ১ টি মামলা দায়ের করেন।
এ ঘটনার অভিযুক্ত আসামী সোহাবইকে ২৭ অক্টোরব সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন।


