Logo
Logo
×

নগরের বাইরে

কাঞ্চন পৌরসভার কাউন্সিলর পনির ২ দিনের রিমান্ডে

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৭:৩৮ পিএম

কাঞ্চন পৌরসভার কাউন্সিলর পনির ২ দিনের রিমান্ডে
Swapno

রূপগঞ্জে সরকারী কাজে বাধা ও পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনার মামলায় কাঞ্চন পৌরসভার কাউন্সিলর পনির হোসেন (৩৮) এর ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

রোববার (৮ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবিবের আদালতে হাজির করে ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২দিনের রিমান্ডের আদেশ দেন।

 

রিমান্ড প্রাপ্ত আসামী পনির হোসেন (৩৮) কাঞ্চন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও তারৈল নদীরপাড় এলাকার আলী মদ্দিনের ছেলে।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এএসআই অর্জুন কুমার রিমান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ৭দিনের রিমান্ড চেয়ে আসামীকে আদালতে উঠালে আদালত শুনানি শেষে ২দিনের রিমান্ড  মঞ্জুর করেন।

 

উল্লেখ্য: রূপগঞ্জে গত৩ নভেম্বর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় পৌর কাউন্সিলর পনির হোসেনেকে গ্রেফতার করেছে পুলিশ । কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগেও রূপগঞ্জ থানায় মামলা করা হয়। পরে (৪ নভেম্বর) কাউন্সিলর পনির হোসেনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।

 

দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভা তারাই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌরসভার প্যানেল মেয়র পনির হোসেন ও তার ভাই শহিদুল ইসলামের সাথে একই এলাকার আয়নাল হক ও সজিব মিয়ার বিরোধ চলছে।

 

এর জেরে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আয়নাল হক,সজিব মিয়া ,রবিউল ইসলাম,দুলাল মিয়াসহ আরও কয়েকজনের উপর বিরাব বাজারে হামলা চালায় প্যানেল মেয়র পনির হোসেন ,তার ভাই শহিদুল ইসলাম ও তাদের লোকজন। এই হামলায় আয়নাল হক ,সজিব মিয়া,রবিউল ইমলাম ,দুলাল মিয়াসহ ৬ ব্যক্তি গুরুত্ব আহত হয় ।

 

খবর পেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপরও চড়াও হয় প্যানেল মেয়র পনির হোসেন ও তার লোকজন। পরে পনির হোসেনকে আটক করে পুলিশ।  সেময় পুলিশের উপর হামলা চালায় পনির হোসেনের অনুসারী লোকজন।

 

আহত হন পরিদর্শক মাহবুবুর রহমান। এঘটনায় শিকার রূপগঞজ্ থানায় তারাইল এলাকার সজিব মিয়া বাদী হয়ে পনির হোসেন সহ ১৪ জনের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করেন।

 

একই আসামীদের বিরুদ্ধে পৃথক আরও ১ টি মামলা দায়ের করেন।গতকাল পুলিশের  উপর হামলা করা মামলা পনির হোসেনকে ২ দিনের রিমান্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন