এড. সাখাওয়াতকে ফতুল্লা ছাত্রদলের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৬:২৫ পিএম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ।
রোববার (৮ নভেম্বর ) দুপুরে আহ্বায়ক মেহেদী হাসান দোলন ও সদস্য সচিব রাকিব আহমেদ রিয়াদের নেতৃত্বে সাখাওয়াত হোসেন খানের চেম্বারে সৌজন্য সাক্ষাতকালে এ শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এ সময় সাখাওয়াত হোসেন ফতুল্লা থানা ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদল হলো বিএনপির ভ্যানগার্ড। বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রদল সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।
ফতুল্লা ছাত্রদলকে সুসংগঠিত করে একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে উল্লেখ করে তিনি জানান, আগামীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সংগ্রামের ডাক দিবেন তা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে সফল করতে হবে ।
সৌজন্য সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সাজ্জাদ হোসেন, মাহফুজুর রহমান, মোহন আহমেদ, সদস্য আরিফ হাসান গাজী, নজরুল ইসলাম তুরান প্রমুখ।


