সিদ্ধিরগঞ্জে মাদ্রাসায় শিশু বলাৎকার, শিক্ষক গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৬:১১ পিএম
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার নয় বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একই মাদ্রাসার শিক্ষক মিনহাজুর রহমান (২৭) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় মিনহাজুরকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) শিশুর পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ২০০০ সালের নারী ও শিশু আইনের ৯(১) ধারায় এই মামলা দায়ের করেন। মামলা নং-১৩ তাং-০৮/১১/২০২০।
গ্রেফতারকৃত মিনহাজুর দক্ষিণ মিজমিজি’র ‘জামিয়াতুল ঈমান’ মাদ্রাসার আবাসিক শিক্ষক। সে সিলেট জেলার জকিগঞ্জ থানার কোনাগ্রামের মজিবুর রহমানের ছেলে।
মামলাসূত্রে জানা যায়, শিশুটি আট মাস যাবৎ সিদ্ধিরগঞ্জ মিজমিজির দক্ষিণ সাহেবপাড়ার জামিয়াতুল ঈমান মাদ্রাসার বোর্ডিংয়ে থাকিয়া পড়াশুনা করতো। ৫ নভেম্বর বাদীর ছেলে বাসায় আসিয়া কান্না কাটি করে জানায় সে আর ওই মাদ্রাসায় পড়াশুনা করিবে না।
বাদী তাকে কারণ জিজ্ঞাসা করলে শিশুটি বাদীকে (পিতাকে) জানায় মাদ্রাসার শিক্ষক মিনহাজুর রহমান তাকে গত ২ নভেম্বর দুপুরে মাদ্রাসার নিচ তলায় নিজ রুমে ডেকে নিয়ে বলাৎকার করে। এরপূর্বেও বিভিন্ন সময়ে শিশুটিকে আদর করার কথা বলিয়া বলাৎকার করিয়াছে বলিয়াও শিশুটি জানায়।
শিক্ষক মিজানুর শিশুটিকে মারধর করে ভয় দেখিয়ে এবং প্রাণের হুমকি প্রদান করে তার পরিবারের সদস্যসহ অন্য কাউকে বলতে নিষেধ করে। বাদী বিষয়টি জানার পর পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে স্থানীয়দের সহায়তায় মিনহাজুরকে মাদ্রাসায় আটক করিয়া পুলিশকে সংবাদ দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গিয়ে মিনহাজুরকে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই গৌতম তেওয়ারী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার কথা স্বীকার করেছেন। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


