পলাশকে লোড আনলোড শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার ফুলেল শুভেচ্ছা
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ১০:১১ পিএম
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আপোষহীন নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির ১ নং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় ফতুল্লা থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়ন রেজিঃনং (৩৭৫৫) এর পাগলা শাখার নবগঠিত কার্য়করী কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
৭ নভেম্বর শনিবার রাতে আলীগঞ্জ লেবার হলে আলহাজ্ব কাউসার আহমাদ পলাশকে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পাগলা শাখার নবগঠিত কার্য়করী কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পাগলা শাখার নবগঠিত কার্য়করী কমিটির সভাপতি মো: অহিদুর রহমান , সাধারণ সম্পাদক মো: বশির মোল্লা সরদার,কার্য়করী সভাপতি মো: নুরু হাওলাদার সরদার, সহসভাপতি মো: অলি আহম্মেদ সরদার, সহসম্পাদক আব্দুল কুদ্দুস ভুইয়া সরদার, সাংগঠনিক সম্পাদক মো: সুমন সরদার, কোষাধ্যক্ষ মো: মোস্তফা মৃধা সরদার, প্রচার সম্পাদক মো: বাবুল মিয়া সরদার, কার্য়করী সদস্য মোকসেদ সরদার, মো: নুরু আকন্দ সরদার, মো: রহমতউল্লাহ (জামাই) সরদার, মো: আলমাছ সরদার, মো: আব্দুল রাজ্জাক সরদার প্রমুখ।


