Logo
Logo
×

নগরের বাইরে

প্রবাসীর স্ত্রী’র কাছে চাঁদা দাবি : ডিআইজি বরাবর অভিযোগ

Icon

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ১০:০৮ পিএম

প্রবাসীর স্ত্রী’র কাছে চাঁদা দাবি : ডিআইজি বরাবর অভিযোগ
Swapno

সিদ্ধিরগঞ্জে নিমাইকাশারী এলাকায় এক প্রবাসীর স্ত্রীর কাছে ১৫ লক্ষ্য টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরিত্রাণ চেয়ে গত বৃহস্পতিবার ঢাকা রেঞ্জের ডিআইজি বরাবর লিখিত দরখাস্ত দিয়েছেন ভুক্তভুগী নারী মনোয়ারা বেগম। এতে স্থানীয় বিএনপি নেতা আফজাল হোসেন এবং আরিফ নামে দু’জনকে অভিযুক্ত করা হয়।

 

অভিযোগে প্রবাসী মোঃ দুলালের স্ত্রী মনোয়ারা বেগম উল্লেখ করেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ ও ভূমিদস্যু জেএমবি সদস্য আফজালের কারণে নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছি।

 

আমার স্বামীর বিদেশ থেকে পাঠানো কষ্টে অর্জিত টাকায় ক্রয়কৃত বাড়িতে থাকতে গেলে এবং বাড়ির কাজ করাতে গেলে অভিযুক্তরা ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে, নয়তো প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ইতিপূর্বে ভূমিদস্যু আফজাল বহু নিরীহ মানুষের এবং সরকারী জমি জোড়পূর্বক দখল করে বহু জায়গা-সম্পত্তি ও টাকার মালিক হয়েছে। 

 

আফজাল একসময় ভাঙারির ব্যবসা করতো, কিন্তু সন্ত্রাসী বাহিনী এবং ক্ষমতার জোড়ে তিনি আজ কোটিপতি। তিনি একজন বিএনপি নেতা, তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এলাকার কেউই তার ভয়ে মুখ খুলতে সাহস পায়না।

 

এলাকার বহু নিরীহ মানুষকে প্রাণ নাশের হুমকি দিয়ে বাড়িঘর ও চাঁদা আদায় করে। সম্প্রতি তিনি জাল দলিল করে এক ব্যক্তিকে নাজেহাল করে চাঁদা দাবি করে। এছাড়া বিএনপি ক্ষমতা থাকাবস্থায় তিনি বহু অপকর্ম করেছিল। 

 

অভিযোগে ঐ নারী আরো উল্লেখ করেন, আরিফ নামে এক মাদক ব্যবসায়ীর ইঙ্গিতে কাজ করে ভূমিদস্যু আফজাল। এই আরিফ সরেজমিনে না থেকে দুর থেকে নানা অপকর্ম করায়। র‌্যাবের মাধ্যমে ধরিয়ে নিবে হুমকি দিয়ে আফজালের মাধ্যমে বহু অপকর্ম করে আসছে।

 

সম্মানীত র‌্যাব বাহিনীর নাম বিক্রি করে নানা অপকর্ম করে র‌্যাবের বদনাম করছে আরিফ। দুঃখের বিষয়, ইতিপূর্বে আইজিপি, র‌্যাব ও থানায় এ বিষয়ে অভিযোগ দিয়েও কোন প্রতিকার মেলেনি।  

 

মনোয়ারা বেগম জানান, নিমাইকাশারী এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু ও জেএমবি সদস্য লিল মিয়ার ছেলে আফজাল হোসেন ও তার সহযোগী মাদক ব্যবসায়ী আরিফ বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

 

সরকারী ও অসহায় মানুষের জমি দখল, চাঁদা দাবি, প্রতারণা, বাড়িঘর ও বাউন্ডারি ওয়াল ভাংচুরসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ভাড়াকৃত সন্ত্রাসী দিয়ে ভূমিদস্যু আফজাল হোসেন এলাকায় ত্রাসের রাজ্বত্ব কায়েম করেছে।

 

এলাকায় অপর্কম করে আফজাল হোসেন ও আরিফ গং অবৈধ বাড়িঘর নির্মাণসহ বিশাল অংকের টাকার মালিক হয়েছে। সম্প্রতি নিমাইকাশারী ক্যানালপাড় এলাকায় আমাদের বাড়ির সীমানা ওয়াল ভাঙচুর এর ঘটনায় থানায় অভিযোগ করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

 

এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে প্রবাসী একেএম দুলালের পরিবার। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন