Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে এনালগ মিটারের পরিবর্তে ডিজিটাল মিটার স্থাপন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ০৭:০০ পিএম

বন্দরে এনালগ মিটারের পরিবর্তে ডিজিটাল মিটার স্থাপন
Swapno

“সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল,দূর্যোগে আলো গেরিলা” এ শ্লোগানকে সামনে রেখে বন্দর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসের উদ্যোগে এনালগ মিটার পরিবর্তন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় বন্দরের বিভিন্ন স্থানে এনালগ মিটারের পরিবর্তে ডিজিটাল মিটার স্থাপন করা হয়।

 

সূত্র মতে,গত ৫ নভেম্বর থেকে সকল প্রকার এনালগ মিটার পরিবর্তন করে গ্রাহক প্রান্তে গিয়ে ডিজিটাল মিটার স্থাপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বন্দর জোনাল অফিসের আওতায় ২৩টি গ্রুপে গড়ে ৭০০টি মিটার প্রতিদিন স্থাপন করা হবে। পুরাতন ও জড়াজীর্ণ মিটার পরিবর্তন করে গ্রাহক সুবিধার্থে ৩য় দিনের মত শনিবার ৭’শ ৫টি মিটার স্থাপন করা হয়।


 এ ব্যাপারে বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম স.ম. মিজানুর রহমান বলেন, আমরা সরকারের নিদের্শনায়  আন্তরিকতার সহিত পরাতন এনালগ মিটার পরিবর্তন করে নতুন ডিজিটাল মিটার স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছি। 

 

পুরাতন মিটার (এনালগ) গুলো একুরেন্সী কমে গেছে তাই মিটারের পরিবর্তন আনা হয়েছে। আমরা পুরাতন এনালগ মিটারের যুগ থেকে ডিজিটাল মিটারের য়ুগে পর্দারপর্ণ করবো। বন্দর জোনাল অফিসের আওতায় আমরা ২৩টি গ্রুপে গড়ে ৭০০টি মিটার প্রতিদিন পরিবর্তন করছি। এই কার্যক্রম চলমান থাকবে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন