Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ০৬:২০ পিএম

ফতুল্লায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূ স্বামীকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

শুক্রবার (৬ নভেম্বর) গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করলে ওই রাতেই তিন আসামী নুরুল ইসলাম, আইনুল ও রাজা বল্লভকে গ্রেফতার করে পুলিশ।

 

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ওই গৃহবধূর স্বামী ইজিবাইক চালিয়ে প্রতিদিন বাড়ি ফিরলেও বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরেননি। রাতে স্বামীর খোজে গৃহবধূ একটি ইজিবাইকের গ্যারেজে গেলে তাকে খুঁজে দেয়ার কথা বলে গ্যারেজের পাশে নিয়ে ধর্ষণ করে নুরুল ইসলাম। পরে আইনুল এবং রাজা বল্লবও তাকে ধর্ষণ করে। 

 

ওসি আরো জানান, এসব অভিযোগে গৃহবধূর করা মামলায় শুক্রবার রাত ১১টার দিকে তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন