Logo
Logo
×

নগরের বাইরে

স্বামীকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ৩

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ০৫:৪২ পিএম

স্বামীকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ৩
Swapno

স্বামীকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ (৩৫)। ঘটনাটি ঘটে সদর উপজেলার মুসলিম নগর এলাকায় বৃহস্পতিবার  দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। এ ঘটনায় ধর্ষিতা নারী বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় শুক্রবার (৬ নভেম্বর) রাতে তিন জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত নামা আরও এক জনকে আসামী করে  একটি মামলা দায়ের করেন।


পুলিশ মামলার সূত্র ধরে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লা থানার শাসনগাঁওয়ের মৃত আহম্মদ আলীর পুত্র ও স্থানীয় সিকিউরিটি গার্ড নুরুল ইসলাম (৬৫),নরসিংপুর স্কুলের পিছনের লাল মিয়ার পুত্র চায়ের দোকানদার আইনুল মিয়া (২২) ও মুসলিমনগর কাওয়াপাড়ার অক্ষয় মহন্তের পুত্র রিক্সা চালক রাজ বল্লভ (৬২)।


ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকেও গ্রেপ্তারের চেস্টা চলছে।


মামলার সূত্রে জানাযায়, ওই গৃহবধূর স্বামী অটোরিক্সা চালক এবং মুসলিমনগর এতিমখানা এলাকায় একটি অটোরিক্সার গ্যারেজে তার স্বামী রিক্সা রাখে। গত দুই দিন পূর্বে তার সাথে তার স্বামীর ঝগড়া হয় ফলে তার স্বামী তার পুত্র সিয়ামকে নিয়ে বাসা থেকে রাগ করে বেরিয়ে যায়। 

 

পরবর্তীতে বাসায় ফিরে না আসায় সে বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্বামী এবং সন্তানের খোঁজে মুসলিমনগর এতিমখানা এলাকায় অবস্থিত সেই রিক্সার গ্যারেজে  খুজঁতে যায়।

 

তাদের না পেয়ে ফিরে আাসার পথে গ্রেফতারকৃতরাসহ অপর এক ধর্ষক তাকে নরসিংপুর প্রাইমারী স্কুলের সামনে পৌছাঁমাত্র পথরোধ করে। নির্জন এলাকা পেয়ে তারা তাকে স্কুলের বাউন্ডারির ভিতরের পিছনে নিয়ে যায়। 

 

পরে ওই গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে জোর করে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে রিক্সায় তুলে দিয়ে ধর্ষকরা হুমকী প্রদান করে যে এ বিষয়ে কাউকে অবগত করা হলে তাকে হত্যা করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন