Logo
Logo
×

নগরের বাইরে

খালেদা জিয়া ও জুয়েলের রোগ মুক্তি কামনায় দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ০৫:২৬ পিএম

খালেদা জিয়া ও জুয়েলের রোগ মুক্তি কামনায় দোয়া
Swapno

বি,এন,পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে কর্মীদের মাঝে" তথ্য উপাত্ত সংগ্রহ ফরম" বিতরণ করা হয়।

 

শনিবার (৭ নভেম্বর) বেলা ১২ টায় ফতুল্লা বাজারে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল। অনুুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাকির হোসেন রবিন।

 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা সভাপতি আবু সাদাত সায়েম, মহানগর সভাপতি আবু কাউছার আশা, জেলা সহসভাপতি মো. ফারুক হোসেন সানী, জেলা যুগ্ম সম্পাদক জি,এম,আনোয়ার হোসেন, জেলা সহসাধারণ সম্পাদক এস,এম দেলোয়ার, সহসাংগঠনিক সম্পাদক মাজেদুল হক, মহানগর মৎসজীবী দলের সদস্য সচিব সাগর জাহান, সাবেক ছাত্রদল নেতা আমিনুল হক লিটন ও জাকির হোসেন জাকির।

 

আরো উপস্থিত ছিলেন মতিউর রহমান ফকির, জিয়াউল হক হায়দার, হারুনুর রশিদ হারুন, মামুন মিয়া, মিজান, আরিফ প্রধান, হানিফ মোল্লা, মিজানুর রহমান মিঠু, খোকন শিকদার, শহিদুল ইসলাম, হযরত আলী, সাখাওয়াত হোসেন, সুজন আকন্দ, সজল, সেলিম প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন