Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় শহীদ আমজাদ হোসেন কামালের স্মরণ সভা অনুষ্ঠিত

Icon

ফতুল্লা প্রতিনিধি 

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৯:৫১ পিএম

ফতুল্লায় শহীদ আমজাদ হোসেন কামালের স্মরণ সভা অনুষ্ঠিত
Swapno

ফতুল্লায় শহীদ আমজাদ হোসেন কামালের ১৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় পঞ্চবটি পাঁচ তলা কলোনী সংলগ্ন মার্কেট ডি.এন রোডে BTGWL জেলা শাখার উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

 

BTGWL নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জনাব মোঃ সুমন হাওলাদারের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বস্ত্র ও পোষাক শিল্প শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি জেডএম কামরুল আনাম। 

 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বস্ত্র ও পোষাক শিল্প শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ সারোয়ার হোসেন, এড. আলমগীর হোসেন, এনায়েত ইউনিয়ন পরিষদ, ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ সালাউদ্দিন, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ কামরুল হাসান, নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু সাঈদ, নারায়ণগঞ্জ জেলার নারী কমিটির সভাপতি রেহেনা বেগম, ফতুল্লা থানা কমিটির সভাপতি মোরশেদা বেগম, জাহিদুল ইসলাম চৌধুরী, দ্বীন ইসলাম বাবু, হাসমত উল্লাহ সাগর, রহিমা বেগম, বর্ষা বেগম, নাজমা বেগম প্রমূখ নেতৃবৃন্দ। 

 

প্রধান অতিথি জেডএম কামরুল আনাম বলেন, BTGWL ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশে এই সংগঠনটি জন্মলাভ করেন। তখন এই সংগঠনটির নাম ছিল বাংলাদেশ বস্ত্র শ্রমিক লীগ। 

 

পরবর্তী কালে ১৯৮৩ সালে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ নামে সংগঠনটি রেজিষ্ট্রেশন লাভ করে। বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ এর আন্দোলন, সংগ্রাম, পৌরব এবং সাফল্যের ধারাবাহিকতায় গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ে দৃঢ় সংকল্পবদ্ধ শহীদ আমজাদ হোসেন কামাল।

 

গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিকদের অধিকার আদায় আন্দোলনে স্মরণীয় হয়ে থাকবে শহীদ আমজাদ হোসেন কামাল। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন