Logo
Logo
×

নগরের বাইরে

ধর্ম নিয়ে হানাহানি মারামারি করবেন না : এড. মালা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৯:৩৭ পিএম

ধর্ম নিয়ে হানাহানি মারামারি করবেন না : এড. মালা
Swapno

করোনা কালে  ও আওয়ামীলীগের রাজনিতীতে বিশেষ অবদান রাখার জন্য জেলা পরিষদের সদস্য ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহমুদা মালাকে সম্মননা প্রদান করেছে প্রভাতি আধুনিক শিশু শিক্ষালয়ের পরিচালনা পর্ষদ। 

 

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বন্দর উপজেলার ঘারমোড়া-চরঘারমোড়াস্থ প্রভাতি আধুনিক শিক্ষালয় প্রাঙ্গনে এ সম্মাননা প্রদান করা হয়।

 
সম্মননা প্রদান কালে এডঃ মাহামুদা মালা বলেন, আমার প্রান প্রিয় নেতা কর্মী ভাইয়েরা যেখানে আমাকে ডাকে আমি সেখানে চলে আসি। 

প্রভাতি শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতি আমার একটু র্দূবলতা রয়েছে। কারন আমার ছোট বোনের নাম প্রভাতি। কিন্তু দুঃখের বিষয় আজ আমার ছোট বোন আর নেই। 

 

সে মৃত্যু বরণ করেছে। ইসলাম হলো শান্তির ধর্ম। আমাদের মহানবীকে কটুক্তি করে  ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি নিজেই ছোট হয়েছে। ধর্ম নিয়ে আপনারা হানাহানি মারামারি করবেন না।        

  
 
তিনি আরো বলেন, আমি সব সময় চেষ্টা করি কিভাবে এলাকায় উন্নয়ন করা যায়। আমার অনুদান ছোট। কারন আমিত চেয়ারম্যান নই। আমি সামান্য একজন সদস্য। 

 

আমি স্কুল, মসজিদ, মাদ্রাসা কবরস্থান এমনটি শঁশানেও অনুদান দিয়েছি। এই অনুদান আমার ব্যাক্তিগত অনুদান নয়। এই অনুদান জেলা পরিষদের অনুদান। 

 

উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য আমি প্রভাতি স্কুলেও অনুদান দিব।  এবং সরকারের অনুদান গুলো বেশী বেশী করে আমাদের প্রচার করতে হবে।


 
প্রভাতি আধুনিক শিক্ষা শিক্ষালয়ের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাতি শিক্ষালয়ের পরিচালক ইকবাল হোসেন, ঘারমোড়া সমাজ কল্যান সমিতি সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, কলাগাছিয়া ইউনিযন ছাত্রলীগের সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন প্রমুখ।


 
সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘারমোড়া বাইতুল আমান জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক কফিল উদ্দিন, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান খোকন, প্রভাতি শিশু শিক্ষালয়ের পরিচালক আব্দুল কাদির, দায়েন, আওয়ালাদ হোসেন, আমজাদ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন