চেয়ারম্যান নওশেদ আলী’র মৃত্যুতে সেলিম ওসমানের শোক
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৯:০৭ পিএম
সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সেলিম ওসমান।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শুক্রবার রাতে এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে তিনি এ শোক প্রকাশ করেছেন।
বর্তমানে তিনি ব্যবসায়ীক কাজে জেলার বাহিরে অবস্থান করায় নওশেদ আলীর শেষ বিদায়কালে সামনে না থাকতে পেরে দু:খ প্রকাশ করেছেন।
আবেগাপ্লুত হয়ে এমপি সেলিম ওসমান আরো বলেন, চেয়ারম্যান নওশেদ আলীর আকস্মিক মৃত্যুতে আমি শোকাহত। দীর্ঘ পথ একসঙ্গে চলে সাধারণ মানষের জন্য সেবা দিতে চেষ্টা করেছি। গোগনগর ইউনিয়নের অনেক কাজ হয়েছে।
তিনি একজন নিবেদিত মানুষ ছিলেন। উনার মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জের মানুষ আরো একজন অভিভাবককে হারালাম। উনাকে আমরা ও গোগনগরবাসী সবসময়ই উনার কাজের মাধ্যমে স্মরণে রাখবে।
প্রসঙ্গত, চেয়ারম্যান নওশেদ আলী শুক্রবার (৬ নভেম্বর) পৌনে ৭ টায় রাজধানীর ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত এক সপ্তাহ আগে তিনি ব্রেইন স্ট্রোক করেন। পরে তাকে চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।


