মেয়র আইভীর জন্য দোয়া চাইলেন কাউন্সিলর ইকবাল
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৯:০১ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জন্য দোয়া চাইলেন নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি’র হাজী কাশেম সুপার মার্কেটের মোড় থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন কালে তিনি মেয়রের জন্য দোয়া চান।
এসময় কাউন্সিলর বলেন, এই ওয়ার্ডে যে উন্নয়ন হচ্ছে তা নাসিক মেয়র ডা, সেলিনা হায়াত আইভীর জন্য। ইতিমধ্যে এই এলাকায় বেশিরবাগ উন্নয়ন কাজ শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, অল্প যেগুলো বাকি আছে তা জনগণকে সাথে নিয়ে শেষ করবো।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, হাজী আবুল কাশেম, হারুন-অর-রশিদ, আহাম্মদ আলী, গিয়াসউদ্দিন টুলু, মাওলানা আমিনুল ইসলাম, শাহ-জাহান, পিয়ার আলী, আমির হোসেন, আব্দুস সাত্তার, এনায়েত হোসেন, মোহাম্মদ অভী, মাস্টার মহিউদ্দিন ও মোহাম্মদ ইব্রাহিম প্রমূখ।


