Logo
Logo
×

নগরের বাইরে

মহানবী’র (সা:) ব্যঙ্গচিত্র’র প্রতিবাদে বন্দরে বিক্ষোভ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৮:৪৭ পিএম

মহানবী’র (সা:) ব্যঙ্গচিত্র’র প্রতিবাদে বন্দরে বিক্ষোভ
Swapno

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সা:)’র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বন্দরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুম্মা বন্দরের সোনাকান্দা পঞ্চায়েত কমিটি ও যুব সমাজের উদ্যোগে কল্যান্দী বাসস্ট্যান্ড, হাজরাদী চাঁনপুর ও সাবদীসহ বিভিন্ন এলাকায় এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

 

এ সময়ে উপস্থিত ছিলেন নরপদি জামে মসজিদের ইমাম মাওলানা  মো: জাহিদ, চাঁনপুর  জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম, হাজরাদী জামে মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন, দিঘলদী জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম, সাবদী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আউয়াল।

 

সমাবেশে বক্তারা বলেন, ইসলামের আদর্শকে প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে সর্বপ্রথম  ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে। বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস সরিয়ে নেয়াসহ আন্তর্জাতিক আদালতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো'র দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিক্ষোভে উপস্থিত মুসল্লিরা ফ্রান্সের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করে।

 

সমাবেশে শেষে মুসলমানদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, হাজরাদী মসজিদে তাকওয়া'র ইমাম মাওলানা নুর উদ্দিন আফসারী। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন