Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গাঁজাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৮:২২ পিএম

বন্দরে গাঁজাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার
Swapno

বন্দরে ৫’শ গ্রাম গাঁজাসহ আব্দুর রহিম (২১) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত রহিম বন্দরের নাসিক ২০নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টায় বন্দর থানার সোনাকান্দা ডকইয়ার্ড সংলগ্ন নুসরাত ডিজিটাল স্টুডিও সামনে এই অভিযান চালায়।

এ ব্যাপারে র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের ডিএডি ফরিদুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেন। মামলা নং- ১৪(১১)২০।

শুক্রবার দুপুরে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

র‌্যাব-১১ জানায়, গ্পোন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদক বিক্রির সময় গ্রেফতার করা হয়। রহিম মাহামুদনগর ও সোনাকান্দাসহ এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করছিল বলে জানায় র‌্যাব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন