Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কলেজ ছাত্রী অপহরণ, গ্রেফতার এক

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৭:৩৬ পিএম

ফতুল্লায় কলেজ ছাত্রী অপহরণ, গ্রেফতার এক
Swapno

ফতুল্লায় সরকারী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণি’র এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃতা ছাত্রী মাসদাইর শেরে বাংলা রোডের বাসিন্দা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এই ঘটনায় ওই ছাত্রী’র পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করার পর রাতুল মাহমুদ পনির (১৬) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পনির মাসদাইর শেরে বাংলা রোডের আবু তাহেরের পুত্র।

মামলার অন্যান্য আসামীরা হলো একই এলাকার সবুর মিয়ার দুই ছেলে রাব্বি (২২) ও সাব্বির (১৮), তাদের মা এবং অজ্ঞাত আরো ৩/৪জন।

মামলার বিবরণে জানা যায়, নারায়ণগঞ্জ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণি’র ওই ছাত্রী কলেজে যাতায়াতের সময় এলকার বখাটে যুবক রাব্বি তাকে বিয়ের প্রলোভনসহ প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতো।

বিষয়টি তার ছাত্রী তার বাদীকে জানালে বাদী ঘটনাটি রাব্বির মাকে জানায়। তারপরও প্রতিনিয়ত তাকে বিরক্ত করতো। ৩ নভেম্বর মঙ্গলবার কেনাকাটার উদ্দেশ্যে বাদীর মেয়ে বাসা থেকে বের হয়ে মাসদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়েল সামনে পৌছা মাত্র রাব্বি, পনির সহ আরো ৩/৪জন মিলে তাকে একটি সিএনজি তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার অপহৃতার বাবা মামলা দায়ের করলে ওই দিনই মামলার তালিকাভূক্ত আসামী রাতুল মাহমুদ পনিরকে গ্রেফতার করা হয়। বাকিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন