Logo
Logo
×

নগরের বাইরে

অ্যারাবিকা ক্যাফের উদ্বোধন করেন রফিকুল ইসলাম 

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৭:২৮ পিএম

অ্যারাবিকা ক্যাফের উদ্বোধন করেন রফিকুল ইসলাম 
Swapno

পূর্বাচলের তিন‘শ  ফিট সড়কের পাশে অবস্থিত মেহেদী ফুড কোর্টে রংধনু গ্রুপের অঙ্গ  প্রতিষ্ঠান অ্যারাবিকা ক্যাফের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে।  গত বৃহস্পতিবার রাতে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম এ ক্যাফের উদ্বোধন করেন। 

 

এসময় উপস্থিত ছিল চলচিত্র তারকা শাকিব খান, বিদ্যা সিনহা মীম, নজরুল রাজ, আইরিন সুলতানা, রংধনু গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, পরিচালক মিজানুর রহমান, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, তারিকুল ইসলাম মোঘল, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  হাফিজুর রহমান সজিব, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, লাক্স ফটো  সুন্দরী  সাকিরা  ইকবাল, মডেল তারকা রাহা তানহা খান, মৌ খান, আলীরা, ইমি প্রমুখ। 

 

এসময় রংধনু গ্রপের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম বলেন, দেশের  সুনামের  সাথে ব্যবসা করে যাচ্ছে রংধন  গ্রুপ। আর রংধনু  গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হলো অ্যারাবিকা  ক্যাফে। আশা রাখি সকলের ভালবাসা পেলে সুনামের সাথে অ্যারাবিকা ক্যাফে সামনের দিকে এগিয়ে যাবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন