মহানবীকে কটুক্তি : রুপায়ন টাউনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৭:২৪ পিএম
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননাকর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন রুপায়ন টাউনের বসবাসরত সকল ধর্ম প্রান মুসলিম জনতা। শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুম্মা নামাজের পরে রুপায়ন টাউন জামে মসজিদের উদ্যোগে এই প্রতিবাদ মিছিলটি বের হয়।
এসময় ধর্মপ্রান মুসলিমরা বলেন, আমাদের নবীকে অপমান মানে সারা বিশ্বের মুসলমানকে অপমান করা। ইসলামের বিরুদ্ধে কেউ অপমাননা করলে সেই যে কেউই হউক না কেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা ফ্রান্সের সাথে কোন সম্পর্ক চাই না। আমরা সরকারের কাছে আহবান জানায় বাংলাদেশ থেকে ফ্রান্সের পণ্য বয়কট করা হউক।
এ সময় উপস্থিত ছিলেন, রুপায়ন টাউন এসোসিয়েসনের সভাপতি আব্দুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক মো: সারোয়ার হোসেন, উপদেষ্টা ডা: আব্দুস সামাদ সিকদার, উপদেষ্টা মাওলানা সাইফুল ইসলাম, খতিব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিনসহ সকল মুসল্লিবৃন্দ।


