Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৬:১৫ পিএম

আড়াইহাজারে গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত
Swapno

আড়াইহাজার ডাকাত সন্দেহে গণপিটুনিতে আনুমানিক ৩৫ বছরের এক অজ্ঞাত যুবক নিহত হয়েছে।

 

শুক্রবার (৫ নভেম্বর) সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদি আম বাগান এলাকায় ওই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 

প্রত্যক্ষদর্শী’র বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায় বলেন, ‘রূপগঞ্জ ভুলতার তৈরি পোশাক কারখানার আরমান হোসেন নামের এক কর্মী নাইট ডিউটি শেষে মোটরসাইকেলে করে আড়াইহাজার খাগকান্দায় নিজের বাড়িতে ফিরছিলেন।

 

আরমান ইলমদি আমবাগান এলাকায় পৌঁছালে ডাকাতরা তাকে হামলা করে। তাকে মারধর করে পাশের আমবাগানে বেঁধে রাখে। ভোর ৬টায় ডাকাতরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আরমানের স্বজন ও গ্রামবাসী মিলে ডাকাতদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে গণপিটুনি দেয় ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় তার অন্যান্য সঙ্গীরা পালিয়ে যায়।

 

আরমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে  উল্লেখ করে এস আই আরো বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরমান হোসেন জানান, নাইট ডিউটি রাত আনুমানিক পৌনে ১২টায় সে কারখানা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সাড়ে ১২টার দিকে ইলমদি আমবাগানের সামনে আসলে দেখে রাস্তায় কলা গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা।

 

এসময় ৫ থেকে ৬জন ডাকাত তাকে চারদিক থেকে ঘিরে ফেলে তাকে মারধর করে পাশের আমবাগানে নিয়ে বেঁধে রাখে। সেখানে দেখতে পায় সে উদয়দি এলাকার আরো একজনকেও মারধর করে বেঁধে রাখা হয়েছে।

 

ভোর ৪টার দিকে হাতের বাঁধন খুলে পালানোর চেষ্টা করার সময় দেখে ডাকাতরা তাদের পোশাক পরিবর্তন করছে। এ সময় ডাকাতরা তাকে ধরে আবারও মারধর করে বেঁধে রাখে। তখন এলাকায় ডাকাত পরেছে বলে মাইকে ঘোষণা দিতে শোনা যায়। তারপর কি হয়েছে সে কিছু বলতে পারে না।

 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন