বন্দরে সেফটি হেল্থ ল্যাবরেটরী করাখানায় অভিযান : গ্রেপ্তার ১
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ১০:৪০ পিএম
র্যাব-১১ সিপিএসসি’র অভিযানে বুধবার (৫ নভেম্বর) রাত আড়াইটায় বন্দরের মদনপুরে অননুমোদিত সেফটি হেল্থ ল্যাবরেটরী (ইউনানী) লিঃ নামক কারখানায় অবৈধ যৌন উত্তেজক জিনসিন সিরাপ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম আবু তৈয়ব (৩৯)। এসময় উক্ত কারখানায় তৈরি অবস্থায় ৭৯২ বোতল অবৈধ যৌন উত্তেজক জিনসিন সিরাপ, সিরাপ তৈরির উপকরণ ক্ষতিকারক রং ১ কেজি, ফ্লেভার ১ কেজি ও ঘনচিনি ৪ কেজি জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী কয়েক বছর যাবৎ মদনপুর উত্তরপাড়া এলাকায় জনৈক আবু সাইদ এর বাসা ভাড়া নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন না নিয়ে সেফটি হেল্থ ল্যাবরেটরী (ইউনানী) লিঃ নামক কারখানায় নকল পণ্য উৎপাদন, প্যাকেটজাত ও বাজারজাত করে আসছে।
সরকারী অনুমোদন অমান্য করে দীর্ঘদিন ধরে অননুমোদিত ক্ষতিকর ু নামক অবৈধ যৌন উত্তেজক সিরাপ উৎপাদন করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করে আসছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরুপ এবং ক্ষতিকারক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে সরকারী অনুমোদন বিহীন জিনসিন নামক অবৈধ যৌন উত্তেজক সিরাপ ভেজাল উপাদান ও ক্ষতিকর কেমিক্যাল দ্বারা অস্বাস্থ্যকর পদ্ধতিতে উৎপাদন ও বাজারজাত করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


